মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১২

রাহুলকে লক্ষ্য করে জুতা

ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছে এক যুবক। তবে জুতাটি তাঁর গায়ে লাগেনি। গতকাল সোমবার উত্তরাখণ্ড রাজ্যে নির্বাচনী জনসভা চলাকালে এ ঘটনা ঘটে। জুতা নিক্ষেপকারীকে পুলিশ আটক করেছে।
দেরাদুনের পুলিশ কর্মকর্তা জি এন গোস্বামী জানিয়েছেন, জুতাটি রাহুল গান্ধীর ১০ মিটার দূরে এসে পড়ে। জুতা নিক্ষেপকারীর নাম কুলদ্বীপ। জুতা নিক্ষেপের পর লোকজন তাকে ধরে ফেলে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুলদ্বীপ জুতা ছুড়ে মারার পর রাহুলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও সমর্থকরা তাকে ধরে ফেলে। তখন রাহুল অবশ্য কুলদ্বীপকে না মারার অনুরোধ করেন।
উত্তরাখণ্ড রাজ্যে বিরোধী দল বিজেপির অবস্থান ভালো। আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার বিষয়ে আশাবাদী। রাহুলের মা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও কয়েক দিন আগে ওই রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়ে এসেছেন। এরপর গেলেন রাহুল। রাহুলকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হয়।
উল্লেখ্য, দুদিন আগে ওই এলাকায়ই সমাজকর্মী আন্না হাজারের সমর্থকদের উদ্দেশে জুতা ছোড়ার ঘটনা ঘটে। কৃষাণ লাল নামে এক ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Facebook Badge

ALL ANITHING.

Facebook Badge